ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

বাজারে বোল্ট-এর নতুন ওয়্যারলেস ইয়ারফোন

বোল্ট অডিও এয়ারব্যাস এফএক্সওয়ান নামে নতুন ওয়্যারলেস ইয়ারফোন এনেছে বোল্ট। ইয়ারফোনটি কিছুটা বেশি মূল্যে আরো বেশি ফিচার ও সুবিধা দিয়ে থাকে।

‘বোল্ট অডিও এয়ারব্যাস এফএক্সওয়ান’ ইয়ারফোনে ইউএসবি টাইপ সি চার্জিং সুবিধা প্রদান করা হয়েছে। এটি একবার চার্জ দিলে ইয়ারফোনটি ৮ ঘণ্টা ব্যবহার করা যাবে। ইয়ারফোনটিতে রয়েছে আইপিএক্সফাইভ ওয়াটার রেজিস্ট্যান্ট সুবিধা; যা, ঘাম এবং পানির ঝাপটাতেও এর কোনো ক্ষতি হতে দেয় না।

নতুন এ ইয়ারফোনে পেয়ার করা স্মার্টফোনের ডিফল্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের সুযোগসহ টাচ কন্ট্রোল প্রদান করা হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ৫ প্রদান করা হয়েছে। এ ইয়ারফোন প্রতিটি আলাদাভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে। একটির চার্জ শেষ হয়ে গেলে কিংবা চার্জে থাকলে অন্যটি ব্যবহার করা যাবে।

কালো, নীল ও সাদা এ তিন রঙে ইয়ারফোনটি কেনা যাবে। বাজারে এ ইয়ারফোনের মূল্য এক হাজার ৭০০ থেকে দুই হাজার ২০০ টাকার মধ্যে হতে পারে।