ঢাকা, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনিংস ব্যবধানে হেরে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ইনিংস ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তান। স্বাগতিকরা এক ইনিংস ও ১৪৭ রানে হেরেছে।

সফরকারীদের রানপাহাড়ে চাপা পড়েছিল জিম্বাবুয়ে। হাসান আলীর বোলিং তোপে প্রথম ইনিংসে তারা গুঁড়িয়ে যায় ১৩২ রানে। এরপর ফলোঅনে পড়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে শাহীন আফ্রিদি ও নোমান আলীর বোলিং তোপে ২৩১ রানে অলআউট হয়েছে তারা।

৯ উইকেটে ২২০ রান নিয়ে সোমবার চতুর্থ দিনে মাঠে নামে ব্র্যান্ডন টেইলরের দল। ৫ ওভার খেলে ১১ রান যোগ করে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। শাহীন আফ্রিদি ও নোমান আলী ৫টি করে উইকেট নিয়েছেন।

এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৫১০ রান করে ইনিংস ঘোষণা করে।

এই জয়ের ফলে ২ ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো বাবর আজমের দল। অপরাজিত ২১৫ রানের ইনিংস খেলা আবিদ আলী ম্যাচ সেরা হয়েছেন।

সিরিজ সেরার পুরস্কার জিতেছেন পেসার হাসান আলী।