ঢাকা, বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘারপাড়ায় দেয়াল চাপায় শিশুর মৃত্যু

যশোর: যশোরের বাঘারপাড়ায় বসতঘরের দেয়াল ধসে মাহিম হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের কবিরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।মাহিম হোসেন ওই গ্রামের কৃষক বিল্লাল ফকিরের ছেলে।

বিল্লাল ফকির  বলেন, মাহিম বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে সে নির্মাণাধীন বসতঘরের দেয়াল ধসে চাপা পড়ে মাহিম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক কৌশিক আশরাফ বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। ইসিজি রিপোর্টে সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া গেছে। ’

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না দেওয়ায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। শিশুটির মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।