ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগ‌ঞ্জে ক‌রোনায় বীর মু‌ক্তি‌যোদ্ধার মৃত্যু

সুনামগঞ্জ: করোনায় আক্রান্ত হয়ে সুনামগঞ্জ শহ‌রের বীর মু‌ক্তি‌যোদ্ধা ছালিক আহমদ মৃত্যুবরণ ক‌রেছেন। মৃত্যুকা‌লে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে সিলেটের এক‌টি হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান।

বীর মুক্তিযোদ্ধা ছালিক আহমদ দীর্ঘদিন সুনামগঞ্জ রাইফেল ক্লাবের সঙ্গে জড়িত ছিলেন।

সুনামগঞ্জ-৪ আস‌নের সংসদ সদস্য পীর ফজল‌ুর রহমান মিসবাহ বাংলানিউজকে বলেন, বীর মু‌ক্তি‌যোদ্ধা ছালিক আহমদ করোনায় আক্রান্ত ছি‌লেন। চিকিৎসাধীন অবস্থান বিকেলে তিনি মৃত্যুবরণ ক‌রে‌ছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।