ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির পেছন থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

ঢাকা: কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির পেছন থেকে মীম (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, এটি হত্যাকাণ্ড।

শনিবার (৩০ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে পুলিশ মীমকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোববার (৩১ জানুয়ারি) সকালে এ বিষয়ে কথা হলে রমনা ডিভিশনের ডিসি মো. সাজ্জাদুর রহমান জানান, শহীদ মিনারের পেছন থেকে বিবস্ত্র অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

তিনি জানান, রাতে শহীদ মিনারের পেছনে ৩ জন মেয়ে একটি ছেলেকে মারধর করছে বলে সংবাদ পাই। ঘটনাস্থল থেকে ৩ মেয়ে ও ছেলেটিকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।