ঢাকা, সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরের শ্রীবরদীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে’ এই স্লোগানকে ধারণ করে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

শনিবার (২ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা শরাফত আলী, ভায়াডাঙ্গা প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষক নুরুজ্জামান শেখ, রজব মায়মুনা এতিমখানার শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ। এসময় সমাজসেবা কার্যালয়ের ভাতাভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।