প্রতিটি মানুষের জীবন অত্যন্ত সম্ভাবনাময়। এই সম্ভাবনাকে কাজে পরিণত করতে দরকার সঠিক পরিকল্পনা ও কর্মকৌশল। নিজেকে যত বেশি জানতে পারবেন, বুঝতে পারবেন তত বেশি সফল হবেন। কিছু বিষয়ে সচেতন হলে অনেক সমস্যাকে জয় করা যায়। একমাত্র মানুষই পারে তার সীমাবদ্ধতাকে অতিক্রম করে নিজের সফলতাকে করায়ত্ত করতে।
জ্যোতিষশাস্ত্র সম্ভাব্য বিষয়ের ওপর আলোকপাত করে, কোনো কিছু নিশ্চিতভাবে ঘটবে বা ঘটাবে তা বলে না। ২০২১ সালে আপনার রাশিতে কী আছে তা জানা যাক।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এ বছর বেশ সম্ভাবনাময়। কর্মপ্রত্যাশীদের জন্য বেশ অনুকূল সময়। তবে আর্থিক লেনদেন, কোনো চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে একটু সতর্ক হয়ে কাজ করুন। জমি ক্রয়-বিক্রয়ের জন্য ভালো সময়। সামগ্রিক সফলতা লাভের জন্য ধীর স্থির ও সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। আপনার সহকর্মীর সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখুন। পারিবারিক জীবনে ইতিবাচক মনোভাব পোষণ করুন। শিক্ষার্থীদের জন্য বেশ সম্ভাবনাময় বছর। স্বাস্থ্যগত বিষয়ে সচেতন হোন। আপনার জন্য সফলতাকে উপভোগ করতে ধীর স্থির ও অধ্যবসায়ী হতে হবে। সামগ্রিকভাবে মেষ রাশির জন্য ভালো সময়। সন্তানের সাফল্য আপনার পারিবারিক আনন্দ যোগাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ সম্ভাবনাময় বছর। সফলতাকে করায়ত্ত করবার জন্য আপনাকে যথেষ্ট উদ্যমী হতে হবে। ২০২১ সাল আপনার কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য সঠিক সময়। তবে আপনি বিষণ্ন ও হতাশাকে প্রশ্রয় দেবেন না। পারিবারিকভাবে কোনো আনন্দ সংবাদ বা শুভ কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে। আপনার সন্তানের সফলতাকে আপনি উপভোগ করতে পারবেন। পেশাগতভাবে বিশেষ মূল্যায়ন পাবেন। কোনো বৈদেশিক যোগাযোগ আপনার সৌভাগ্যের স্পন্দন বৃদ্ধি করতে পারে। প্রিয়জনের প্রতি বিশেষ যত্নশীল হোন। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য পুষ্টিকর আহার গ্রহণ করুন। উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। সবমিলিয়ে বৃষের জন্য বেশ সম্ভাবনাময় বছর।
মিথুন রাশি (২২ মে-২১ জুন): মিথুন রাশির জন্য এ বছরটি শুভাশুভ মিশ্র। আপনাকে প্রতিকূলতার মধ্য দিয়ে সফলতাকে করায়ত্ত করতে হবে। শারীরিক ও মানসিক দিক থেকে চাঙা রাখার চেষ্টা করুন। পেশাগতভাবে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। তবে আর্থিক দিক ভালো যাবে। যানবাহন ও স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে। আয়-ব্যয়ের সমতা রাখার চেষ্টা করুন। তবে বছরের মাঝামাঝি সময় সামগ্রিকভাবে আপনার জন্য ভালো সময় যাবে। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সফলতা লাভের জন্য নিজেকে মানসিকভাবে প্রশান্ত রাখার চেষ্টা করুন। পারিবারিক জীবনে কোনো সুখবর আপনাকে আশাবাদী করবে।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই): কর্কট রাশির জাতক-জাতিকার জন্য এ বছরটি শুভ সম্ভাবনাময়। বিভিন্নভাবে এ বছরটি আপনার জন্য ভালো যাবে। পেশাজীবী ও ব্যবসায়ীদের জন্য সফলতার বছর। আর্থিক দিক থেকে কর্কটের সফলতার বছর। তবে আপনার আবেগ ও অস্থিরতা যেন সফলতা লাভের অন্তরায় না হয়, সেদিকে খেয়াল রাখুন। শারীরিকভাবে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য সুপাচ্য আহার গ্রহণ করুন। কোনো অপ্রত্যাশিত ঘটনা আপনাকে বিব্রত করতে পারে। যোগাযোগ ও ভ্রমণের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন। সব মিলিয়ে বেশ ভালো বছর কর্কট রাশির জন্য।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): সিংহ রাশির জন্য বেশ ভালো বছর। আপনার কর্মপরিকল্পনা ও কর্মদক্ষতাকে কাজে লাগাতে পারলে সফলতা পাবেন। কর্মে উন্নতি ও আর্থিক উপার্জন ভালো হবে। তবে সচেতনভাবে কাজ করুন। যাতে কারো সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি না হয়। এ বছর মাঝে মাঝে মানসিক উদ্বেগ বাড়তে পারে। পারিবারিক, সামাজিক ও কাজের জায়গায় অতিরিক্ত দায়িত্ব বাড়বে। সাংগঠনিক কর্মকাণ্ডে সফলতা আসবে। কারো প্রশংসায় সহজে প্রভাবিত হবেন না। শারীরিক বিষয়ে বিশেষ যত্নশীল হোন। বছরের বেশির ভাগ সময় আর্থিক দিক থেকে ভালো থাকবেন।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক-জাতিকা মেধার সঠিক মূল্যায়ন পাবেন। পেশাগত জীবনে সফলতা লাভসহ আয় উপার্জন ভালো হবে। তবে প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। অনেক দম্পতির সন্তান লাভের সহায়ক সময়। খেয়াল রাখবেন কাজের ক্ষেত্রে মানসিক উদ্যম যেন সফলতা লাভে ব্যাঘাত না ঘটায়। দাম্পত্য জীবন বেশ ভালো কাটবে। গুণী মানুষের সান্নিধ্য আপনার জন্য বেশ শুভকর হবে। আপনার কর্মদক্ষতার জন্য আপনার কাজের বিশেষ মূল্যায়ন পাবেন। আপনার শরীরের প্রতি যত্নশীল হোন। সবমিলিয়ে বেশ সম্ভাবনাময় বছর কন্যা রাশির জাতক-জাতিকার জন্
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২২ অক্টোবর): সফলতা প্রাপ্তির জন্য মানসিক দৃঢ়তা বজায় রাখা তুলার জাতক-জাতিকার জন্য বিশেষ জরুরি। এ বছরে আর্থিক প্রতিকূলতার মধ্যে থাকতে পারেন। সব ধরনের নেতিবাচক প্রভাব ও পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। গবেষণামূলক কাজে যুক্তদের জন্য বেশ সম্ভাবনাময় বছর। যানবাহন চলাচলে বিশেষ সাবধানতা অবলম্বন করুন। জমি সংক্রান্ত বিষয়ে সফলতা লাভ হতে পারে। এ বছর ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন, নচেৎ মানসিক চাপে থাকতে পারেন। পারিবারিক শান্তি বজায় রাখার জন্য সবসময় পজিটিভ থাকুন। পরিবারে কারো অসুস্থতা আপনাকে বিচলিত করতে পারে। তবে সন্তানের সাফল্য পরিবারের জন্য আনন্দদায়ক হবে। কেউ কেউ বৈদেশিক সূত্রে সফলকাম হবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২২ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জন্য বেশ অনুকূল সময়। আপনার পরিচিত ও বন্ধুদের মধ্যে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। কর্মপ্রত্যাশীদের জন্য ভালো সময়। তবে সফলতা পেতে হলে আপনাকে নিজে সবকিছুতে এগিয়ে আসতে হবে। এ বছর আর্থিক সফলতা বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য ভালো সময় কাটবে। এ রাশির অনেক জাতক-জাতিকাদের শুভ পরিণয়ের যোগ রয়েছে। কর্মসূত্রে ছোটখাটো অনেক ভ্রমণ হতে পারে এবং ভ্রমণ সূত্রে আর্থিক লাভের সম্ভাবনা আছে। যেকোনো কাজে দীর্ঘসূত্রিতা পরিহার করার চেষ্টা করবেন। যানবাহনে চলাচলে সতর্ক থাকুন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): নতুন বছর আপনার জন্য শুভবার্তা নিয়ে আসছে। কর্মপরিবেশে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। তবে কথা বলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিছুটা কৌশলী হলে ভালো হবে। এ বছর আর্থিক দিক থেকে সফলতা পাবেন। আপনার পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা বিলম্ব হলেও শেষ পর্যন্ত সফলকাম হবেন। পেশাজীবনে কাজের অতিরিক্ত দায়িত্ব বাড়বে। যথাসম্ভব ব্যয় নিয়ন্ত্রণে সচেষ্ট হোন।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): মকর রাশির বেশ পরিশ্রমের মাধ্যমে সফলতা আসবে। আপনি যত বেশি অধ্যবসায়ী হবেন তত সফলতা পাবেন। কোনো জ্ঞানী ও প্রভাবশালী মানুষের সান্নিধ্য আপনার এই সাফল্যের অন্যতম কারণ হতে পারে। আর্থিক দিক বছরের প্রথম দিকে তেমন ভালো না হলেও বছরের মধ্য ভাগ থেকে বেশ ভালো কাটবে। পারিবারিক ও সামাজিকভাবে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কারো কারো বিশেষ উন্নতির যোগ রয়েছে। পরিবারে সিনিয়র কোনো ব্যক্তির শারীরিক বিষয়ে সমস্যা দেখা দিতে পারে। শারীরিকভাবে সবল থাকার চেষ্টা করবেন। কোনো বিতর্কিত বিষয় এড়িয়ে চলার চেষ্টা করবেন। কর্মস্থলে কোনো প্রতিক্রিয়া দুঃশ্চিন্তায় ফেলতে পারে। সে বিষয়ে সতর্ক থাকুন। দাম্পত্য জীবন ও পারিবারিক জীবন গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। সব মিলিয়ে ভালো যাবে ২০২১ সাল। ব্যবসা ও পেশাগতভাবে অগ্রগতি হবে মকর রাশির জাতক-জাতিকার।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): অপ্রত্যাশিত কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে বিরত থাকুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিতে পারেন। আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। শারীরিক বিষয়ে যথেষ্ট সাবধানে থাকুন। আর্থিক বিনিয়োগে সফল হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা কোম্পানির সঙ্গে যুক্তদের জন্য বেশ সম্ভাবনাময় বছর। কারো কারো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ব্যয় হতে পারে। ধারাবাহিক সফলতা লাভ করতে হলে দৃঢ় মানসিকতা তৈরি করুন। বছরের মাঝামাঝি সময়ে আপনার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হবে। বৈদেশিক যোগযোগ আপনার সৌভাগ্যের ইঙ্গিত দিচ্ছে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ২০২১ সাল মীন রাশির জাতক-জাতিকার জন্য সফলতা প্রাপ্তির বছর। পারিবারিক, সামাজিক ও কর্মক্ষেত্রে আপনার দৃঢ় পদচারণা থাকবে। তবে আপনার ভাবাবেগ নিয়ন্ত্রণ করতে পারলে অনেকখানেই সফল হতে পারবেন। লেনদেন ও বিনিয়োগের জন্য অনুকূল সময়। তবে নিয়মতান্ত্রিকভাবে সফলতা পেতে আপনাকে অবশ্য্ই দীর্ঘসূত্রিতা পরিহার করতে হবে। কারো কারো আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাকে অবশ্যই শরীর-স্বাস্থ্য বিষয়ে যত্নশীল হতে হবে। কিছু ভুল বোঝাবুঝির পরিবেশ তৈরি হতে পারে, এ জন্য সঠিকভাবে আপনার মনোভাব প্রকাশ করুন। কিছু নেতিবাচক পরিবেশ আপনার জন্য বেশ কষ্টদায়ক হতে পারে। তবে সামগ্রিকভাবে আপনি বেশ ভাগ্যবান।