সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নে বিকল্প যুবধারার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল চারটায় চিত্রকোট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা যুবধারার আহ্বায়ক কবির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম লিপুর সঞ্চালনায় আয়োজিত এক কর্মী সভায় মোঃ মিলন মোল্লাকে আহ্বায়ক ও মোঃ নবী হোহেনকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি ও বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাজী মোস্তফা সারোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক সিকদার মোঃ মাসুদ রানা ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শওকত হোসেন মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু বলেন- বিক্রমপুরের গর্বিত সন্তান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাঃ বি চৌধুরীর আদর্শে গঠিত বিকল্পধারা বাংলাদেশকে তৃনমূল পর্যায়ে সুসংগঠিত করাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন- আগামী ছয় মাসের মধ্যে মুন্সীগঞ্জ জেলার সব কয়টি ইউনিটে বিকল্প যুবধারার কমিটি গঠনের মধ্য দিয়ে সারাদেশে সংগঠনকে শক্তিশালী করার প্রক্রিয়া শুরু হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন -সারাদেশে সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত স্বচ্ছ ইমেজের যুবকদেরকে নিয়ে একটি মডল যুব সংগঠন করাই আমাদের মূল উদ্দেশ্য।তিনি আরো বলেন-সিরাজদিখান ও শ্রীনগরের প্রতিটি গ্রাম পর্যায়ে সৃজনশীল যুবসমাজকে নিয়ে মজবুত সংগঠন গড়ে তুলে মাহী বি চৌধুরী এমপি’র রাজনৈতিক হাতকে শক্তিশালী করা হবে,ইনশা’আল্লাহ”।
কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবধারার সদস্য সচিব শেখ মহিউদ্দিন সায়েম,যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস হোসেন শাওন,হাফিজুর রশিদ খান হাফিজ,মনিরুজ্জামান পণির, আরিফ হোসেন বেপারী,হাবিবুর রহমান বাবু,দুলাল সরদার, উপজেলা যুবধারার সদস্য তুহিন মাহমুদ, আল মামুন মোল্লা প্রমূখ।