ঢাকা, সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ঝিনাইদহ: ঝিনাইদহে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ পৌরসভা চত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) সরোজ কুমার নাথ।

এ সময় ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শনিবার থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। এতে ঝিনাইদহ জেলার ৬ উপজেলার ৩ লাখ ৫৬ হাজার ৩২০ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।