আজ মিমের জন্মদিন। ১৯৯২ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ দিনটি কীভাবে উদযাপন করছেন মিম?
উত্তরে এ তারকা জানান, ‘জন্মদিনে পরিবারের সবার সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করি। আর সবাই যখন জন্মদিনের শুভেচ্ছা দেন, সেটা খুব উপভোগ করি। তবে এবার করোনার কারণে আরো ছোট পরিসরে পালন করার ইচ্ছা আমার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ভক্ত-অনুরাগী ও কাছের মানুষের সঙ্গে নিজের জন্মদিনটা ভাগাভাগি করব। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।’
মাঝখানে করোনার কারণে শুটিং বন্ধ থাকার পর সম্প্রতি আবারো কাজে ফিরেছেন মিম। আর মুক্তির অপেক্ষায় রয়েছে তার রায়হান রাফির পরিচালনায় ‘পরান’ এবং একই নির্মাতার পরিচালনায় ‘ইত্তেফাক’ ছবি দুটি। ‘পরান’ ছবিতে মিমের বিপরীতে আছেন ইয়াশ রোহান ও শরিফুল রাজ এবং ‘ইত্তেফাক’ সিনেমাতে তার বিপরীতে আছেন সিয়াম আহমেদ।